- - -

নবীগঞ্জে কিশোর মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি রায়হান র‍্যাবের হাতে গ্রেফতার

Print News

নবীগঞ্জে কিশোর মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি রায়হান র‍্যাবের হাতে গ্রেফতার

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে কিশোর মোস্তাকিম হত্যাকাণ্ডের ১১ দিন পর হত্যা মামলার প্রধান আসামী রায়হান উদ্দিন (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত হত্যা মামলার প্রধান আসামি হলো – নবীগঞ্জ উপজেলা কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের আব্দুল খালিকের ছেলে রায়হান উদ্দিন (২২)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানিক দল সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান উদ্দিন(২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ দিকে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে নবীগঞ্জ থানা পুলিশ, হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ক্রাইমসিন টিমসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করে। অন্যদিকে মামলার এজাহারে ওয়াই-ফাই নেটওয়ার্ক নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে বাদী দাবী করলেও প্রধান আসামী রায়হানের সঙ্গে এক নারীর পরকীয়ার বলি হয়েছেন মোস্তাকিন এমন গুঞ্জন এলাকার মানুষের মুখে-মুখে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa