- - -

বাংলাদেশ হিন্দু নির্যাতনঃ ইউনুস ও জয়শংকরের কুশপুত্তলিকা দাহ, সরব শিলচর কংগ্রেস 

Print News

বাংলাদেশ হিন্দু নির্যাতনঃ ইউনুস ও জয়শংকরের কুশপুত্তলিকা দাহ, সরব শিলচর কংগ্রেস

 

 

বাংলাদেশে হিন্দু নির্যাতন ও প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব শিলচর কংগ্রেস। ভারত সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। সোমবার (২ ডিসেম্বর ) বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের কুশপুত্তলিকা দাহ করল কংগ্রেস। এদিন কংগ্রেসিরা শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হন। মহম্মদ ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তুলেন। এরপর ২ জনের কুশপুতুল দাহ করেন। প্রতিবাদ চলাকালী জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎপাল বলেন, শেখ হাসিনা সরকারের পতনের  পর থেকে বাংলাদেশে সংখ‍্যালঘুদের ওপর নির্যাতন ভয়ংকর রুপ নিয়েছে। অথচ মহম্মদ ইউনুসের নেত‍ৃত্বে চলা সরকার কোন ব‍্যবস্থা নেয়নি। এতে তিনি তীব্র ভাষায় নিন্দাও ধিক্কার জানান। পাশাপাশি তিনি বলেন, একের পর এক ঘটনা ঘটলেও ভারত সরকার ও বিজেপি নিরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, রাশিয়া, ইউক্রেন সহ অন‍্যান‍্য দেশের বিষয়ে কথা বললেও বাংলাদেশ হিন্দু নির্যাতনের ক্ষেত্রে মুখ বন্ধ রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি নিন্দা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa