- - -

খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ক্রিকেটারের

Print News

খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ক্রিকেটারের

 

মাঠেই মৃত্যু ক্রিকেটারের। ইমরান পটেল (৩৫) খেলতে নেমেছিলেন ভারতের পুণের গারওয়ার স্টেডিয়ামে। ব‍্যাট করতে নেমে বুকে ব‍্যথা অনুভব করেন তিনি। সাজঘরে ফিরে যাওয়ার সময় মাঠেই লুটিয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) ক্লাবস্তরের একটি ম‍্যাচে খেলতে নেমেছিলেন ইমরান। ওপেন করতে নেমে কয়েক ওভার খেলেছিলেন। তারপরেই বুকে ব‍্যথা হয় তাঁর। সেই সঙ্গে ব‍্যথা অনুভব করেন কাঁধেও। সেই ব‍্যথা এতটাই তীব্র ছিল যে আম্পায়ারের অনুমতি নেন মাঠ ছাড়ার জন্য। কিন্তু সাজঘরের ফেরার পথে মাঠেই পড়ে যান তিনি। পুরো ঘটনাটি ক‍্যামেরা বন্দি হয়। মাঠে উপস্থিত অন‍্য ক্রিকেটারেরা দৌড়ে যান ইমরানের দিকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয় সতীর্থদের কাছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa