- - -

অভিনেতা দিল্লি গণেশের জীবনাবসান

Print News

অভিনেতা দিল্লি গণেশের জীবনাবসান

 

বিনোদন জগতে ফের শোকের সংবাদ। একের পর এক তারকারা সকলেই না ফেরার দেশে চলে যাচ্ছেন। প্রয়াত হলেন প্রবীণ তামিল অভিনেতা দিল্লি গণেশ। শনিবার ( ৯ নভেম্বর ) রাত ১১ টায় তিনি শেষনিঃশ্বাস ত‍্যাগ করেন। জানা যায়, রবিবার ( ১০ নভেম্বর ) তাঁর শেষকৃত‍্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। জানা যায়, বার্ধক‍্যজনিত স্বাস্থ‍্য সমস‍্যায় ভুগছিলেন অভিনেতা। তারপর আর শেষরক্ষা হল না। ইহজগত ছেড়ে পরজগতে চলে গেলেন বিখ‍্যাত অভিনেতা দিল্লি গণেশ। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa