- - -

সাতক্ষীরার আশাশুনিতে দুঃস্থদের মাঝে গরু বিতরণ 

Print News

সাতক্ষীরার আশাশুনিতে দুঃস্থদের মাঝে গরু বিতরণ

সাতক্ষীরার আশাশুনিতে দুঃস্থদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ, সুফলভোগিদের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মদিনা এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।  আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক। আলোচনা সভা শেষে গোদাড়া ও বৈকরঝুটি গ্রামের ৬ জন দুঃস্থ মহিলাকে বিনামূল্যে একটি করে গরু প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজ কামাল। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় তার বক্তব্যে বলেন, সবাই অবশ্যই যত্ন সহকারে গরু পালন করবেন এবং কেউ বিক্রি করবেন না। আপনারা সঠিকভাবে গরু পালন করতে পারলে অবস্থার পরিবর্তন হবে, ছেলে মেয়েরা পুষ্টিকর খাবার পাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa