
রাজারহাটে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার ৭নভেম্বর সকাল ১০ঃ৩০ ঘটিকার দিকে উপজেলার পরিষদ সভা কক্ষে এক গ্রাম আদালত বিষয়ক সমন্বয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আশাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা আইসিটি অফিসার জনাব মোঃ রেজাউল হাসান। সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশাদুল হক বলেন, গ্রাম আদালত এখতিয়ারভূক্ত মামলাগুলো সালিশের মাধ্যমে নিস্পত্তি না করে লিখিত ফরম ফরমেট ব্যবহার করে চেয়ারম্যানগণ নিস্পত্তি করবেন। এ ছাড়া উচ্চ আাদালত থেকে আগত মামলাগুলো দ্রুত নিস্পত্তি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন। থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, সকল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বাস্তবায়নে কোন জটিলতার সৃষ্টি হলে যে কোন সময়ে রাজারহাট থানার পুলিশ প্রশাসনের সহযোগীতা পাবেন। সভায় উপস্থিত ছিলেন চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক, উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবির আদিল, নাজিমখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নয়া পাটোয়ারী সহ ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও ইউডিসিগণ উপস্থিত ছিলেন।
![]()









