- - -

রেললাইনে সাফাই চলাকালীন পিষে দিল ট্রেন, নিহত ৪

Print News

রেললাইনে সাফাই চলাকালীন পিষে দিল ট্রেন, নিহত ৪

 

রেললাইনে চলছিল আর্বজনা সাফাইয়ের কাজ। সেই সময় দ্রুগতিতে ছুটে আসা দুরপাল্লার ট্রেন পিষে দিয়ে গেল সাফাই কর্মীদের। শনিবার (২ নভেম্বর ) দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ভারতের কেরলের পালাক্কড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। এই ঘটনায় ৩ শ্রমিকের দেহ উদ্ধার হলেও ৪র্থ শ্রমিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্রে প্রকাশ, এদিন দুপুরে পাল্লাক্কড় জেলার শোরানুর স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুপুর ৩টায় শোরানুর রেলসেতুর কাছে রেললাইন থেকে আর্বজনা পরিস্কার করছিলেন শ্রমিকরা। কাজে মগ্ন ছিলেন ৪ জন শ্রমিক। তাঁরা খেয়াল ও করেননি পিছন দিক থেকে ছুটে আসছে তিরুঅনন্তপুরম গামী কেরল এক্সপ্রেস। কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেন ধাক্কা মারে শ্রমিকদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ ও আধিকারিকরা। জানা গেছে, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ৪র্থ মৃতদেহ এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa