- - -

শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Print News

শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

 

শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার,শিবগঞ্জ সরকারি মোজাফফর হোসেন কলেজ এর অধ্যক্ষ রফিকুল ইসলাম,চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন,শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক,প্রভাষক আব্দুল হান্নান,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,মমতাজুর রহমান জুয়েল প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa