- - -

৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপির আজ

Print News

৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপির আজ

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।এটি বাংলা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করা হবে। আজ সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুরূপভাবে সারা দেশে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা পত্রের পত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। প্রতিষ্ঠাকালে ৪৫ শতাংশ সদস্য ছিল রাজনীতিতে নতুন এবং তরুণ।

বর্তমানে বিএনপির নেতৃত্বে আছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহজ ধর্ম নিয়ে বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa