- - -

পুকুরে মিললো আ.লীগ নেতার লাশ

Print News

পুকুরে মিললো আ.লীগ নেতার লাশ

মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়ির পাশের পুকুর থেকে আবু সাঈদ আল-মামুন টিপু নামে এক আওয়ামী লীগ লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত ২২ আগস্ট দুপুরে উপজেলার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবু সাঈদ উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিনের ছেলে। তিনি সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, আবু সাঈদের পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। তিনি গ্রামের বাড়িতে একাই থাকতেন। গত বুধবার রাতে এলাকার লোকজন তাকে শাহরাইল বাজারে দেখেছেন। গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।
সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa