
মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহন
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের টানা চার মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান শপথ গ্রহন করেন। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী তাঁকে শপথ বাক্য পাঠ করিয়াছেন । বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) একেএম ফয়সল সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত , গত ৫ জুন মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা জন নন্দিত সমাজ সেবক, দানবীর ও শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান টানা চতুর্থ মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত হন। এছাড়া ও ভোটে মোঃ এরশাদ আলী ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এর আগে অন্য দুই জন ভাইস চেয়ারম্যান শপথ গ্রহন করলেও সৌদি আরবে হজব্রত পালনে যাওয়ার কারণে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান শপথ গ্রহনে বিলম্ব হয়।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান গত সোমবার শপথ গ্রহন শেষে মাধবপুর উপজেলা ফিরলে বিভিন্ন ইউপি থেকে অসংখ্য জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচছা জানান ।
![]()









