- - -

আজ বকশীগঞ্জ উপজেলার একাত্তর টিভির প্রতিনিধি এবং বাংলা নিউজ পত্রিকার প্রয়াত সাংবাদিক মরহুম গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকী

Print News

আজ বকশীগঞ্জ উপজেলার একাত্তর টিভির প্রতিনিধি এবং বাংলা নিউজ পত্রিকার প্রয়াত সাংবাদিক মরহুম গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকী

 

আজ ১৫ জুন শনিবার, গত বছর এই দিনে বকশীগঞ্জ উপজেলাবাসী হারিয়েছে এই এলাকার রত্ন – সৎ, সাহসী, নির্ভীক, স্পষ্টবাদী একাত্তর টিভির প্রতিনিধি এবং বাংলা নিউজ পত্রিকার প্রয়াত সাংবাদিক মরহুম গোলাম রব্বানী নাদিমকে।

মরহুম গোলাম রব্বানী নাদিমের মৃত্যুর একটি বছর পেরিয়ে যাচ্ছে আজ । তার কথা মনে রয়ে গেছে, রয়ে গেছে তার সকল স্মৃতি।

বকশীগঞ্জ উপজেলার অত্যন্ত সর্বজন নন্দিত, শ্রদ্ধা আর স্নেহের সাংবাদিক মরহুম গোলাম রব্বানী নাদিম। মিষ্টভাষী, সদালাপী এবং অসম্ভব রকমের ভাল মানুষ ছিলেন আমাদেরই একজন সাংবাদিক মরহুম গোলাম রব্বানী নাদিম।

গত বছরের ১৪ জুন দিবাগত রাতে পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে এক নিষ্ঠুর বর্বর হামলার শিকার হ‌তে হয়েছিল সাংবা‌দিক গোলাম রাব্বানী না‌দি‌ম। পরের দিন ১৫ জুন ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

*জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা * পত্রিকার পক্ষ থেকে এই অসীম সাহসী বীর কলম সৈনিকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও দোয়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa