- - -

নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম, সম্পাদক খোকন

Print News

নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম, সম্পাদক খোকন

 

নড়াইল জেলা যুবলীগের সভাপতি হলেন গাউছুল আজম (ভিপি) মাসুম ও সাধারণ সম্পাদক খোকন সাহাকে করে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ মঙ্গলবার নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল যৌথভাবে কমিটি ঘোষণা করেন।

কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa