- - -

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে নিহত দুই আহত এগার

Print News

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে নিহত দুই আহত এগার

সাতক্ষীরার তালার হরিষচন্দ্রকাটিতে ধান বোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। শনিবার সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনা-পাইকগাছা সড়কের হরিষচন্দ্রকাটি সরদারবাড়ী বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
শ্রমিক জাহিদুল ইসলাম জানান,কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। মজুরি হিসাবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায়। সেই ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ি ফেরার পথে হরিষ চন্দ্রকাটি এলাকায় রাস্তা খুড়ে রাখার কারণে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
তালা থানার ওসি মো.মমিরুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনায় নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa