- - -

কানাইপুরে মধুমতি ব্যাংকের সামনে ব্যবসায়ী মোস্তফার উপর হামলার অভিযোগ

Print News

কানাইপুরে মধুমতি ব্যাংকের সামনে ব্যবসায়ী মোস্তফার উপর হামলার অভিযোগ

 

কানাইপুরে ব্যবসায়ী মিজানুর রহমান মোস্তফা এর উপর হামলা করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মিজানুর রহমান মোস্তফা কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাটি কানাইপুর মো. ফজলু শেখের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুর রহমান মোস্তফা মধুমতি ব্যাংকের কানাইপুর শাখায় একটি অ্যাকাউন্ট খুলতে যান। তিনি সেখানে একজন নারী ব্যাংক কর্মকর্তার নিকট গেলে সেখানে তার পূর্বপরিচিত নয়ন নামে এক ব্যক্তি তাকে জানায় যে, তিনি (নয়ন) ওই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলেছেন এবং ব্যাংকের লোক তার নিকট থেকে ৩টি চেকের পাতায় স্বাক্ষর করে রেখে দিয়েছে। নয়ন তার কাছে জানতে চায় যে, ব্যাংকের লোক এটি পারে কিনা? তখন নয়নকে বলে যে, না এটি তারা পারে না। এবিষয় নিয়ে ঐ সময় ব্যাংকের লোকজনের সাথে কথা বলার সময় ভাটি কানাইপুরের জাহিদুল শেখ (২৬) ও মুকুল শেখ (৩৯) ব্যাংকের মধ্যে এসে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবিষয়ে কথা বলতে নিষেধ করে এবং একপর্যায়ে তাকে ব্যাংকের ভিতর থেকে টেনেহেচড়ে বাইরে রাস্তার উপর নিয়ে যেয়ে তাহাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে এলোপাথারিভাবে পিটিয়ে ও কিলঘুষি মেরে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। মারপিট করার সময় তার প্যান্টের পকেটে থাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে আনা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঐ সময় তার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে জাহিদুলের কাছে জানতে চাইলে তিনি এ সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দিয়ে বলেন, এটি আমাদের পারিবারিক বিষয়। আপনারা এবিষয়ে নাক গলাবেন না। একসময় থানায় অভিযোগ দায়েরের কথা বললে জাহিদুল বলেন, আপনারা যা পারেন লিখে দেন।
এব্যাপারে জানতে মধুমতি ব্যাংকের কানাইপুর শাখার ম্যানেজার রাজিবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি উর্ধতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া এবিষয়ে কোন মন্তব্য করতে অপারগতা জানান।
এবিষয়ে কানাইপুর বাজারের মেহেদি ড্রাগসের স্বত্ত্বাধিকারী জানান, হামলায় আহত হয়ে মোস্তফা তার দোকানে আশ্রয় নেয়। তারপর আমি হামলাকারীদের বলি, আপনারা আমার দোকানে এসে কোন ঝামেলা করবেন না। একথা বলার পরে তারা চলে যায়। পাশের এক পেয়ারার দোকানদার বলেন, মোস্তফাকে মুকুল আর জাহিদ লাঠি দিয়ে মেরেছে এবং লাঠি দিয়ে দাবড়িয়েছে আমরা দেখেছি।
জানা গেছে, মোস্তফা এবং জাহিদ ও মুকুল আপন ভাই। তবে মোস্তফা বলেন, এটি পারিবারিক কোন বিরোধ ছিলোনা। ব্যাংকের লোকদের অবৈধ কাজের প্রতিবাদ করায় তারা এ হামলা করে। ব্যাংক ম্যানেজারই জাহিদুলকে ডেকে এনে তাকে ব্যাংকের বাইরে নিয়ে যেতে বলে। তারপর তারা আমার উপর হামলা করে টাকা ছিনিয়ে নেয়। তিনি অভিযোগ করেন, ব্যাংকের লোকদের সাথে জাহিদুলের কোন অবৈধ লেনদেন থাকতে পারে বলে তার ধারনা। আরো জানা গেছে, উল্লেখিত নয়ন জাহিদুলের অধীনে কাজ করে।
এদিকে, হামলার শিকার হয়ে মিজানুর রহমান মোস্তফা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পরে কোতোয়ালি থানায় এসে অভিযোগ দায়ের করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa