- - -

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ঈদের আয়োজন 

Print News

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ঈদের আয়োজন

 

সহায়-সম্বলহীন কিছু মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটাতে ও মেহেদিরাঙা হাতে ফুটফুটে শিশুগুলোর চোখেঁমুখে উচ্ছ্বাস আর অমূল্য কিছু আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

হতদরিদ্র মানুষগুলোর মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে গত ২ এপ্রিল, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা কর্তৃক আয়োজিত হয় “সহমর্মিতার ইদ”।

এই কর্মসূচিতে আসন্ন ঈদ উপলক্ষে ৫০টি অস্বচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, পেয়াজ, নুডুলস, সেমাই, দুধ, চিনি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। একইসাথে ছোট শিশুদের হাতে রাঙিয়ে দেওয়া হয় মেহেদি। মেহেদি ও উপহার পেয়ে মানুষগুলোর আনন্দ-উচ্ছ্বাস যেন ছুয়ে যায় বন্ধুসভার প্রতিটি হৃদয়কে।

কর্মসূচিটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগি অধ্যাপক মৌসুমী দাস। তিনি বলেন, “শিক্ষার্থীরা কষ্ট করে নিজেদের অর্থায়নে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসার দাবিদার। ভবিষ্যতে বন্ধুসভা আরো বড় পরিসরে এধরনের আয়োজন করবে বলে আশা রাখছি”।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সৌমিক মাহমুদ বলেন, “বন্ধুসভার পক্ষ থেকে সবসময় আমাদের চেষ্টা থাকে ভালো কিছু করার। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় আমরা অনেকদূর এগিয়ে যাবো এই কামনা করছি”।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক আকিফ বিন সাঈদ বলেন, “ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। আপনাদের খুশির ছোট্ট একটি উৎসও যদি হতে পারি, তাতেই আমাদের সার্থকতা”।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

বন্ধুসভা সর্বদা দাঁড়িয়েছে সুবিধাবঞ্চিতের পাশে, অংশীদার হয়েছে তাদের সুখ-দুঃখের। প্রতিটি বন্ধুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অসহায় মানুষগুলোর কৃতজ্ঞতাবোধে সবশেষে পরিসমাপ্তি ঘটে সুন্দর বিকেলটির।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa