
কপোত খেলাঘর আসরের ইফতার সামগ্রী বিতরণ
জাতীয় শিশু কিশোর সংগঠন “খেলাঘর” এর অন্যতম শাখা আগ্রাবাদস্থ কপোত খেলাঘর আসর এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ক্লাবের অস্বচ্ছল পরিবার সদস্য ও আগ্রাবাদ এলাকার দুঃস্থ ও অসহায়দের ইফতার সামগ্রী বিতরন কর্মসূচী কপোত খেলাঘর আসরের সভাপতি ও সিজেকেএস এর কাউন্সিলর ক্রীড়া সংগঠক ফরিদ আহমদ (বাবু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কপোত খেলাঘর আসরের সাবেক সম্পাদক মন্ডলির সদস্য, বতর্মান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, মৈত্রী খেলাঘর আসর এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান( ইউনুছ), কপোত খেলাঘর আসরের সহসভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ফয়জুর রব মুন্না, সহ সাধারণ সম্পাদক শাহাদাত আলম ডালিম প্রমুখ। প্রায় ১০০শত পরিবার কে এই উপহার সামগ্রী বিতরন করা হয়। বিতরন কালে সভাপতি ফরিদ আহমেদ বলেন, আমরা সবাই যদি অল্প অল্প করে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্টিকে এভাবে সহায়তার হাত বাড়িয়ে দেই তা হলে সুন্দর সমাজ বিনির্মানে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে উপস্থিত সকলকে প্রত্যাশা ব্যক্ত করেন।
![]()









