- - -

ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহব্বান

Print News

ফুলবাড়ীতে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহব্বান

দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগ মনোনিত দিনাজপুর-৫ আসনের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নির্বাচনী পথসভায়, সাধারন ভোটারদের ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য জোর আহব্বান জানিয়েছেন।
শুক্রবার সন্ধায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উত্তর লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ আহব্বান জানান।
নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীর সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এমপি কণ্যা ফারহানা রহমান মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক,সহ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।
সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, আওয়ামীলীগের মত এত উন্নয়ন অন্য কোনো সরকার করেনি। বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যাক্তা,প্রতিবন্ধি ভাতা,ঘরে ঘরে বিদুৎ পৌছে দেয়া,ভূমিহীনদের বাড়ী করে দেয়া, রাস্তাঘাট,ব্রিজ সহ নানা রকম উন্নয়ন হয়েছে আওয়ামীলীগের সময়ে।
উন্নয়নের এই ধারাববাহিকতা অব্যাহত রাখতে ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এ জন্য তিনি সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa