- - -

পাকিস্তানি মাইক্রোবাসের ধাক্কায় প্রবাসী নিহত

Print News

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির বদিউল আলম (৬১) নামে (প্রকাশ পিকাপ আলম ড্রাইভার) এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় দেশটির আবুধাবি-মুসাফফাহ সড়কের মুসাফফা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিউল আলম ফটিকছড়ি নারায়ণহাট ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মরহুম মোহাম্মদ ইসমাইল কেরানির পুত্র।

জানা যায়, বদিউল আলম আবুধাবী আল-মোল্লা এলাকার থাকত।একজন রেন্টাল পিকআপ চালক ছিলেন। মুসাফফাহ থেকে ভাড়া নিয়ে আবুধাবি আসার পথে তার পিকআপকে পেছন থেকে আরেকটি গাড়ি মৃদু আঘাত করলে তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে তা দেখতে যান। এ সময় দ্রুতগতিতে আসা অপর একটি পাকিস্তানি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় ও বুকে মারাত্নক জখম হলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ ওই মাইক্রোবাস চালক ও গাড়িটিকে আটক করেছে। নিহতের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াস মর্গে রয়েছে।
নারায়নহাট ইউপি চেয়ারম্যান আবু জাপর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বদিউল আলম ৩০ বছরেরও বেশি সময় ধরে আবুধাবিতে প্রবাসী হিসেবে আছেন। খুব ভাল মানুষ ছিলেন। তাঁর স্ত্রী ও দুই পুত্র রয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa