- - -

হাজী সিরাজুল হক দ্বিতীয়বারের মতো সিআইপি মনোনিত

Print News

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দ্বিতীয়বারের মতো সিআপি ( কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন) সদস্য মনোনিত হয়েছেন ফটিকছড়ির সন্তান হাজী সিরাজুল হক।
বুধবার (২০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। ২০২৩ সালের জন্য তিন ক্যাটাগারিতে বিভিন্ন দেশে থাকা ৭০ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।নভেম্বর ঘোষিত প্রজ্ঞাপনেও হাজী সিরাজুল হক সিআপি নির্বাচিত হয়েছিলন।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের হাতে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেওয়া হবে বলে জানা গেছে। সিআইপি কার্ড প্রাপ্তরা দেশ ও বিদেশে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন।

ওমানের মাস্কাটে আবু আলী ট্রেডিংয়ের কর্ণধার হাজী সিরাজুল হক। তিনি নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম আহমদ ছাপা ও মরহুমা লায়লা বেগমের সন্তান।

হাজী সিরাজুল হক একজন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবির। তিনি বাংলাদেশ সোস্যাল ক্লাব এর সম্মানিত ক্রিড়া সম্পাদক ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন।
হাজ্বী সিরাজুল হক বলেন,আমি প্রথমে সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অর্জন আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল।
দেশ ও প্রবাসী ভাইদের কল্যাণে কাজ করে যাব।এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে ছিলাম আছি এবং থাকব। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।

এদিকে সিআইপি মনোনীত হওয়ায় হাজ্বী সিরাজুল হককে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa