- - -

‘একটি সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে’

Print News

মোহাম্মদ এনামুল হক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনের একতারা প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারি বলেছেন, একটি উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন করতে চাই। আমাদের ৩০ জন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করছেন।  সুষ্ঠু নির্বাচন  হলে আমার দলের প্রার্থীরা জয়ী হবেন।

তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলার  মাইজভান্ডার দরবারে নিজ গ্রামে রহমানিয়া মঞ্জিলে  সংবাদ সম্মেলনে  এসব বলেন।

তিনি বলেন, আমরা আরও এক সপ্তাহ দেখবো।  নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি মানুষের ভোট দেওয়ার অনুকূলে থাকলে আমরা নির্বাচনে থাকবো। একটি সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
আমি ফটিকছড়ির মানুষ।তাই আমি ফটিকছড়ি আসনে প্রার্থী হয়েছি।আমি নির্বাচিত হলে ফটিকছড়ির স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করবো। নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও উন্নত করবো। ফটিকছড়ির উত্তর ও দক্ষিণে ২ টি মাতৃসদন হাসপাতাল গড়ে তুলবো। তরুণদের খেলাধুলার জন্য আধুনিক স্টেডিয়ামের ব্যবস্থা করে দিবো।এলাকার যেসকল রাস্তাঘাট অনুন্নত সেগুলোর কাজ করবো। সর্বোপরি তিনি ভোটারদের  আগামী ৭ জানুয়ারি  একতারা মার্কার ভোট  দেওয়ার আহ্বান করেন।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির  কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহীম মিঞা, চট্টগ্রাম জেলা সভাপতি সাহাব উদ্দীন,
সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক হাফেজ মঞ্জুরসহ বিএসপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa