- - -

অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে অর্থদণ্ডের অভিযোগ

Print News

অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে অর্থদণ্ডের অভিযোগ

 

অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে অবৈধ অর্থদণ্ড দিয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের নেতৃবৃন্দ।
গতকাল ১১ ডিসেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর বিরুদ্ধে এই অভিযোগ করেন চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের নেতৃবৃন্দ ।
ব্যবসায়ী গ্রুপের পক্ষে লিখিত বক্তব্যে ব্যবসায়ী নেতা বেলাল উদ্দিন অভিযোগ করে বলেন , উনাদের সংগঠনের নিবন্ধিত আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স ডায়হান এক্সিম ২০১৩- ২০১৭ সাল পর্যন্ত বিদ্যমান কাস্টমস আইনে কাস্টমস বিভাগ কর্তৃক আমদানিকৃত পণ্য খালাসের সময় অগ্রিম ট্রেড ভ্যাট সহ সকল প্রকার শুল্ক কর ও ১৫% ভ্যাট সহ ২৬.৬৭% এর যে অধিক হারে অগ্রিম কর আদায় করা হয়েছে । কিন্তু উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাট সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকায় ও অজ্ঞতার কারণে মূল্য ঘোষণা দাখিলকালে ভুল করে ৩৩.৭৭ শতাংশ মূল্য সংযোজন দেখানো হয়েছে । উক্ত ভুলটি তারা শুনানি কালে কাস্টোমস কমিশনার এর কাছে তুলে ধরেন ।
এ সময় এই ব্যবসায়ী নেতা অভিযোগ করেন, মুসক দাবিনামা নির্ধারণের ক্ষেত্রে ধারা ৫৫ অনুযায়ী ঘোষিত সময়কাল বিবেচনায় না নিয়ে অযৌক্তিক ও বেআইনিভাবে কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট দপ্তর গত ১৮জুন ২০১৭ সালে ১ কোর্টে ৩৮ লাখ ৬৬ হাজার ৮১৮ কোটি টাকা দাবি নামা পত্র প্রেরণ করে । উক্ত দাবিনামার বিরুদ্ধে “ডায়হান এক্সিম” গত ১৫ জুন ২০১৭ সালে লিখিত জবাব দেয় । পরবর্তীতে ২০১৭ সালের ২১ ডিসেম্বরে কাস্টমসের তৎকালীন সহকারী কমিশনার শাহাদাত জামিল দাবি নামা সম্বলিত নোটিশের বিপরীতে কমিটি গঠন করে । কিন্তু উক্ত কমিটি কোন রিপোর্ট প্রদান না করে ৪ বছর অতিক্রান্ত হবার পর গত ২৮ জুন ২০২২ সালে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল হালিম ভূঁইয়া পুনরায় উক্ত ১ কোটি ৩৮ লক্ষ ৬৬ হাজার টাকা মুসক পরিশোধের জন্য চিঠি প্রদান করে । কিন্তু চট্টগ্রাম কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ প্রদান না করে চলতি বছরের ৭ সেপ্টেম্বর দাবিকৃত কর বেআইনিভাবে একতরফাভাবে বহুগুণ বৃদ্ধি করে ৬ কোটি ৪৯ লক্ষ ৪৯ হাজার ৭২৮ টাকা এবং সেই সাথে অর্থদণ্ড ৪
কোটি টাকার আদেশ প্রদান করে । যা সম্পূর্ণ উদ্দেশ্যে প্রনোদিত আইনের সাথে সাংঘর্ষিক ও বিধিবদ্ধ আইন পরিপন্থী বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতা বেলাল।
এ সময় বেলাল আরো বলেন , কমিশনার অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে সীমাহীন ক্ষমতার অপব্যবহার করে এই আদেশ প্রদান করেছেন । এ ধরনের অনৈতিক আদেশের বিরুদ্ধে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন ব্যাবসায়ী বেলাল । এই সময় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa