
রাউজানে অধিকমূল্য পেঁয়াজ বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
রাউজানে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার দরের চেয়ে অধিকমূল্য পণ্য বিক্রি করায় চার দোকানকে ৯হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাউজান সদর ইউনিয়ন রমজান আলী হাটে বাজার মনিটরিংয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম। তিনি বলেন, বাজার দরের চেয়ে অধিকমূল্য পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ চার প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।
![]()









