
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
” উন্নয়,শান্তি ও নিরাপত্তার লক্ষে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে দূর্নীতি দমন ও প্রতিরোধে করনিয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান এনামুল হক,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজিম উদ্দিন মন্ডল,সাধারাণ সম্পাদক এম এ আব্দুল কাইয়ুম,বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনিস্টিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ।
![]()









