- - -

ফটিকছড়ির নবনিযুক্ত ইউএনও সঙ্গে সৌজন্য গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Print News

ফটিকছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন মাইজভাণ্ডার শরিফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীস্থ গাউসিয়া হক মনজিল প্রতিনিধি হিসেবে ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় পর্ষদ সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম এবং ট্রাস্ট-এর প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

সাক্ষাতকালে গাউসিয়া হক মনজিল প্রতিনিধিদল নবনিযুক্ত ইউএনওকে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ প্রকাশন ‘আলোকধারা বুকস্’ প্রকাশিত বই এবং ট্রাস্ট কর্মকান্ডের বিবরণ সম্বলিত ব্রুশিয়র উপহার প্রদান করেন।এসময় ইউএনও মহোদয় ‘গাউসিয়া হক মনজিল’ এবং ‘এস জেড এইচ এম ট্রাস্ট’র বিভিন্ন মানবিক কর্মকান্ড সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে কর্মসূচিগুলোতে সম্পৃক্ত থাকার আশা ব্যক্ত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa