
নাগরিক ফোরাম চট্টগ্রামের মানুষের
সমস্যা নিয়ে কাজ করবে
–ব্যারিস্টার মনোয়ার হোসেন
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি গঠনের মাধ্যমে আমরা যে-ভাবে চট্টগ্রাম উন্নয়নের দাবীতে আন্দোলন জোরদার করেছি, তা আমি চট্টগ্রাম নাগরিক ফোরামের মাধ্যমে চট্টগ্রামের চলমান সমস্যা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
গতকাল ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময়,ফোরামের লাল খান বাজার হাইওয়ে প্লাজার অফিসে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এক নিয়মিত কর্মি বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি সভায় বক্তব্যতে আরো বলেন এস এম জামাল উদ্দিন ও আমার নেতৃত্বে আশি দশকের আন্দোলনের ফসল হচ্ছে আজকের উন্নয়ন। আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামকে প্রতিটি চট্টগ্রামবাসীর কাছে নিয়ে যাবো, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে। আজকে সময়ের দাবী হলো কর্ণফুলী নদীতে কালুরঘাট সেতু বাস্তবায়নের। এই দাবী নিয়ে জনমত সৃষ্টি করা সহ একাধিক সাংগঠনিক কর্মসুচী পালন করে যাবো। সভায় উপরোক্ত বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলাপ করেন চট্টগ্রাম নাগরিক মহাসচিব মো কামাল উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম, মো আকতার হোসেন, সাংবাদিক পপি আক্তার , আয়ুব খান, মোঃ নুর, সাংবাদিক বিদ্যুৎ দেব, জয় দ্বীপ দাস গুপ্ত, কমল কান্তি বিশ্বাস, সাংবাদিক রতন বড়ুয়া, চৌধুরী জসিমুল হক,
সভায় সিদ্ধান্ত হয় যে প্রতিনিধি সভার আয়োজনের মাধ্যমে কালুরঘাট সেতু বাস্তবায়নে দাবি সহ বিভিন্ন সমস্যা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি, আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণকারি এম পি প্রর্থীদের নিয়ে চট্টগ্রাম নাগরিক উদ্যোগে মুখোমুখি প্রশ্ন করণ অনুষ্ঠানে করার। চট্টগ্রাম শহিদ মিনারের নকশা পরিবর্তন করে পূনরায় আবার শহিদ মিনার নির্মাণ ও দুই নং গেইটের বিপ্লব উদ্যানের পরিবেশ ও ইতিহাস রক্ষার জন্য দাবী নিয়ে কথা বলার।
![]()









