- - -

রায়পুর পৌর শহরে এক রাতে ৩ দোকানে চুরি!

Print News

রায়পুর পৌর শহরে এক রাতে ৩ দোকানে চুরি!

 

লক্ষ্মীপুরের রায়পুরে একই রাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান খুব বেশী না হলেও আতংকিত এবং ক্ষোভে পুষছেন ব্যবসায়ীরা।

গত শনিবার (২ ডিসেম্বর) ভোররাতে মুড়িহাটা সড়কের মুরাদ চালের আড়ৎ, একই সড়কের আরিফ এন্ড রিফাত মুদী ষ্টোর এবং থানার নিকটবর্তী রায়পুর সরকারি মার্চ্চেন্টস্ একাডেমীর সামনে নুরজাহান ফার্মেসীতে এ চুরীর ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য মতে, ভোর ৫.৩০ থেকে ৬.০০ টা নাগাদ লোহার রড দিয়ে সাটার বেঁকে একজন দূর্বৃত্ত দোকানে প্রবেশ করে। তারপর ক্যাশ থেকে নগদ অর্থ হাতিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ভোক্তভূগীরা ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দাবী করেন, দীর্ঘদিন ধরে রাতে বাজারে কোন পাহারার ব্যবস্থা না থাকায় দূর্বৃত্তরা এমন সুযোগের সদ্ব্যবহার করছে। এছাড়াও তারা দ্রুত পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর জোর দাবি জানান।

এ বিষয়ে রায়পুর থানা অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুদার প্রতিদিনের কাগজ কে বলেন, চুরির বিষয়টি দুঃখজনক ফজরের নামাজের পর এই ঘটনাটি ঘটে আমি নিজে গিয়ে দেখেছি। তেমন কিছু নেয়নি ।সিকিউরিটি গার্ড যাওয়ার পর এই ঘটনাটি ঘটেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa