- - -

সন্দ্বীপে ‘নারীদের আর্থিক সক্ষমতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার

Print News

সন্দ্বীপে ‘নারীদের আর্থিক সক্ষমতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার

 

আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার উদ্যেগে নারীদের আর্থিক সক্ষমতা ও নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক কর্মশালা গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১ টায় সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক আরিফ মহিউদ্দিন জীবন।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ এ কে এম বেলায়েত হোসেন।

আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার টেরিটরি অফিসার আকাশ নাথের সঞ্চালনায় সেমিনারে মূল আলোচক ছিলেন আইএফআইসি ব্যাংকের কাষ্টমার সার্ভিস ম্যানোজার মোঃ আল আমিন।

উপস্থিত ছিলেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন। সেমিনারে কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শতাধিক ছাত্রী অংশগ্রহন করে।

সেমিনারের বক্তরা বলেন আমাদের মোট জনগোষ্ঠীর অর্ধেকের চেয়ে বেশি নারী। আমাদের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। নারীরা এখন সব দিক থেকে এগিয়ে। বাস্তবতার আলোকে ভবিষ্যতে নারীদের আর্থিকভাবে এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa