- - -

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

Print News

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার রাউজান থানার হত্যাসহ ডাকাতি’র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন রুমনকে (৪০) ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১২ নভেম্বর) ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আটক আসামী রাউজান থানার ডোমখালী গ্রামের মফজল আহম্মদের পুত্র।

র‌্যাব জানায়, ২০০৭ সালে হত্যাসহ ডাকাতি ঘটনা ঘটে। ওই সময় রাউজান থানায় দায়ের হয়। সেই মামলায় এই আসামী আদালতে উপস্থিত না থাকায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে এবং গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানায়, হত্যা ও ডাকাতি মামলায় আসামি আদালতের যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নগরের ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa