
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির কম্বল বিতরণ
দেশের দুস্থ ও শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
গত ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ কম্বল দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বল তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ কমিটির
চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এবং পরিচালক আসিফুজ্জামান চৌধুরী।
![]()









