- - -

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ চট্টগ্রামের মাসিক সভা অনুষ্ঠিত

Print News

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ চট্টগ্রামের
মাসিক সভা অনুষ্ঠিত

 

 

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা ১১ নভেম্বর ২০২৩ সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আইয়ূব। সভায় সংগঠনের বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয। তৎমধ্যে উল্লেখযোগ্য অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। উক্ত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ূব এবং নির্বাহী সদস্য এডভোকেট সাইফ আহমেদ প্রমূখ। পরিশেষে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সভাপতি এস এম নজরুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa