- - -

বেআইনিভাবে টিলা কাটছিল সেই নাদের খান,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Print News

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় পেড্রোলো গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি নাদের খানের মালিকানাধীন একটি নার্সারির পাশে টিলা কেটে সমতল করা হচ্ছিল। প্রশাসনের অনুমতি ছাড়াই এ টিলার অংশ কেটে সমতল করার খবর জানতে পারে উপজেলা প্রশাসন।

সেই তথ্যের ভিত্তিতে শনিবার (১১ নভেম্বর) ওই ইউনিয়নের নার্সারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত ওই নার্সারির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এ টি এম কামরুল ইসলাম।তাঁর সাথে ছিলেন ফটিকছড়ি থানা পুলিশ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম সাম্পান নিউজকে জানান,উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় আইনানুগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টিলা মাটির উপরি অংশ কর্তনের দায়ে নাদের খাঁন নামে একজনের মালিকানাধীন ডলু নার্সারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।ওই নার্সারির রাস্তার পাশের টিলার কিছু অংশ অননুমোদিত ড্রেসিং এর আলামত পাওয়া যায়।

তিনি আরও বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় নার্সারি মালিককে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত,২৯ জানুয়ারী বাগানের অভ্যন্তরে অবৈধ ভাবে টিলা কেটে লেক খননের খবর পেয়ে হালদা ভ্যালি চা বাগানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।এ সময় টিলা কাটা প্রমানিত হওয়ায় বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিনকে এক বছর এবং এস্কেভেটর চালক গৌতমকে এক মাসের সাজা দেন ভ্রাম্যমান আদালত। রাতে একই অপরাধে বাগান মালিক শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা হয়েছিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa