- - -

তফসিলের আগে নির্বাচনের প্রস্তুতি রাজশাহীতে

Print News

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, এরই মধ্যে অর্ধলক্ষ স্বচ্ছ ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম রাজশাহীতে পৌঁছে গেছে। এখন কেবল তফসিল ঘোষণার অপেক্ষা। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার পর করণীয় বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’
রাজশাহী বিভাগে গত ৫ বছরে ভোটার বেড়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৫১ জন। বিভাগের আট জেলায় নির্বাচনী আসন ৩৯টি। এখন বিভাগে মোট ভোটার ১ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৩৪০ জন। একাদশ সংসদ নির্বাচনে ছিল ১ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৮৮৯ জন। রাজশাহীর আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের তথ্যমতে, জাতীয় নির্বাচনে যে জনবলের প্রয়োজন তার কিছুটা ঘাটতি রয়েছে। জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যেই। আশা করা হচ্ছে নির্বাচনের আগ দিয়ে জনবল নিয়োগেদেয়া হবে। একই সাথে এখন পর্যন্ত নির্বাচন কক্ষে সিসি ক্যামেরা স্থাপন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কোন নির্দেশনা নেই।
পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজশাহী রেঞ্জে মোট পুলিশ সদস্যের ৭০ শতাংশ মোতায়েন করা হতে পারে। আঞ্চলিক নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বিভাগে মোট ৫ হাজার ৪৩৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৩৪ হাজার ৫৯টি। গত নির্বাচনে ভোটকক্ষ ছিল ২৭ হাজার ৬৪৪ টি।
বিভাগের মধ্যে রাজশাহী জেলায় ছয়টি নির্বাচনী আসনে মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। সিরাজগঞ্জ জেলায় ছয় আসনের ভোটার ২৫ লাখ ১৪ হাজার ১৩৪ জন। পাবনায় পাঁচ আসনের ভোটার ২১ লাখ ৩৩ হাজার ৪৬০ জন। বগুড়ায় ৭ আসনে ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন। জয়পুরহাটে দুই আসনে ভোটার ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। চাঁপাইনবাবগঞ্জে তিন আসনে ভোটার ১৩ লাখ ৫৪ হাজার ৫৫৩ জন। নওগাঁয় ছয় আসনে ভোটার ২২ লাখ ২১ হাজার ৯০৮ জন। নাটোটে চার আসনে ভোটার ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন।
সার্বিক প্রস্তুতির বিষয়ে রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্স পৌঁছে গেছে। কেন্দ্রগুলোও নির্ধারণ করা হয়েছে। ভোটার তালিকা প্রস্তুত। নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa