- - -

পটুয়াখালী-১ উপনির্বাচনে নৌকার প্রার্থী আফজাল

Print News

পটুয়াখালী-১ উপনির্বাচনে নৌকার প্রার্থী আফজাল

 

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে মো. আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংসদ সদস্য মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে দলের সাংগঠনিক সম্পাদক আফজালকে বেছে নিল আওয়ামী লীগ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মারা যান। এরপর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক মাস আগে আগামী ২৬ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa