- - -

কটিয়াদীতে ককটেল বিস্ফোরনের ঘটনায় ৩ বিএনপি নেতা গ্রেফতার

Print News

কটিয়াদীতে ককটেল বিস্ফোরনের ঘটনায় ৩ বিএনপি নেতা গ্রেফতার

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে ককটেল বিষ্ফোরণের ঘটনায় ৩ জন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন, উপজেলার আচমিতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম,৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শামসুল আলম ও জালালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবদল সভাপতি আবুল কাশেম বাদল। গতকাল তাদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, শুক্রবার গভীর রাতে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ শনিবার রাতে উপজেলার আচমিতা ও জালালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের এ তিন নেতাকে গ্রেফতার করেন।
কটিয়াদী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa