- - -

নওগাঁর মহাদেবপুরে সন্ত্রাসী হামালায় ৩ নারীসহ আহত ৬ জন

Print News

নওগাঁর মহাদেবপুরে সন্ত্রাসী হামালায়
৩ নারীসহ আহত ৬ জন

 

নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ ৬ জন মারাত্মক আহত হয়েছেন। এরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের মথুরকৃষ্টপুর গ্রামের হবিবর রহমানের স্ত্রী কহিনুর বেগম, মেয়ে রওশনারা বেগম ও ছেলের বউ তারা বানু। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। এছাড়া মারপিটে আহত হবিবর রহমান, তার ছেলে আনোয়ার হোসেন ও ভাই কফিল উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রওশনারা বেগম অভিযোগ করেন যে, প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন ধরে বাড়িভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমির দখল নিতে এর আগে একাধিকবার হামলা চালিয়ে তাদেরকে মারাত্মক আহত করে।
রোববার (২৯ অক্টোবর) তারা একটি মামলায় হাজিরা দিয়ে আসেন। পরদিন সোমবার সকাল ৭টার দিকে বাড়ির পুরুষেরা মাঠে কাজ করতে যাবার সুবাদে প্রতিপক্ষ প্রতিবেশী অহির উদ্দিনের ছেলে বুলেট, রকেট, মৃত ছফরার ছেলে আফসার আলী, তার ছেলে সিরাজুল, সিরাজুলের ছেলে রাসেল ও অজ্ঞাত আরো কয়েকজন লোহার রড, লাঠি প্রভৃতি নিয়ে তাদের উপর হামলা করে। তাদের মারপিটে রওশনারা, কহিনুর ও তারা বানু মারাত্মক আহত হন। তাদের হাত পায়ের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তাদের চিৎকারে পুরুষেরা ছুটে এলে তাদের উপরও চড়াও হয়। এতে হবিবর, আনোয়ার ও কফিল আহত হন।

জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে মোবাইলফোনে বুলেট জানান, কোর্টে মারামারির মামলা রয়েছে। জমি নিয়ে কোন মামলা নেই। তাই সকালে তিনি গিয়ে তাদের জমি বুঝে দিতে বললে প্রতিপক্ষরাই তাদের উপর হামলা করে। এতে তার বোন রঞ্জু ও মা রুবিনা আহত হন। তবে তাদেরকে হাসপাতালে ভর্তি করেননি বলেও জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa