
দেশের উন্নয়নে অংশীদার অন্যতম সমবায় প্রতিষ্ঠান অতীশ দীপঙ্কর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর
নবনির্বাচিত কমিটি আজ ৩০ অক্টোবর সোমবার বিকালে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সাথে পুণ্য আশীর্বাদে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্হিত ছিলেন নব নির্বাচিত হয়ে কমিটির সভাপতি তাপস কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক নিবাস বড়ুয়া, অর্থ সম্পাদক লিটন বড়ুয়া, ঋণ চেয়ারম্যান রুমা বড়ুয়া ও পরিচালক প্রভাতী মুৎসুদ্দি।
এসময় সাক্ষাৎকালে বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, সারাদেশে অতীশ একটি সনামধন্য সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এর সুনাম অক্ষুন্ন রেখে সামনে আরও এগিয়ে যেতে হবে।
![]()









