- - -

বরমা প্রেসক্লাবের ইফতার চক্র

Print News

চন্দনাইশের বরমা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার চক্র ১৭ এপ্রিল ২০২৩ সোমবার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার চক্র অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের (নিউজ বিএনএ), সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য (চাটগাঁর সংবাদ), সাংবাদিক এস এম ওমর ফারুক (দৈনিক মানবকন্ঠ), মাস্টার মফিজুল আলম, জুয়েল দে প্রমুখ।
বক্তারা বলেন- পবিত্র রমাদান ধৈর্য্য, সংযম, বন্দেগী, সাম্য ও ভাতৃত্ব শিক্ষা দেয়। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। রমাদানের শিক্ষা নিয়ে সমাজে মৈত্রী ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa