- - -

নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কালুরঘাট সেতু নির্মাণে সরকারী উদ্যোগ দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে

Print News
চট্টগ্রাম ৮-উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন- দক্ষিণ চট্টগ্রামের একাংশের লক্ষ লক্ষ জনগণের  চলাচলের একমাত্র অবলম্বন কালুরঘাট সেতু। যেটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণাবস্থায় রয়েছে। বিগত ৬ দশক ধরে বিবিধ দুর্ভোগ, ভোগান্তি ও বিড়ম্বনার মধ্য দিয়ে জনসাধারণ একমুখী এ ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে চলাচল করে আসছে। তাই নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কালুরঘাট সেতু নির্মাণে সরকারী উদ্যোগ দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া নতুন সেতু নির্মিত না হওয়া পর্যন্ত বিদ্যমান কালুরঘাট সেতুর সংস্কারের ব্যবস্থা নেয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন উপ নির্বাচনে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য সকলের নিকট উদাত্ত আহবান জানান। অদ্য ১৮ এপ্রিল’ ২৩ মঙ্গলবার বিকেল ৩ টা থেকে চট্টগ্রাম ৮ উপ- নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বোয়ালখালী উপজেলার কালুরঘাট আমতল, পশ্চিম গোমদন্ডী, জমাদারহাট, মিয়ার মাজিদ, ফুলতল, উপজেলা সদর, মুরাদ মুন্সীরহাট, পূর্ব গোমদন্ডী, খোকার দোকান, জলিল আম্বিয়া কলেজ, লালার দিঘীর পাড়, শরীফ পাড়া, কধুরখীল চৌধুরীহাট, পশ্চিম চরন্দ্বীপ চৌরাস্তার মোড়, মসজিদ ঘাটা ও পোপাদিয়া এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, আল্লামা সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা ইলিয়াস শিকদার, মাওলানা খ. ম. মোজাম্মেল হক কাদেরী, হাফেজ মাওলানা মোহসম্মদ জহুর, মুহাম্মদ ইলিয়াস, নূরুল আবছার তালুকদার, লায়ন মুহাম্মদ ইমরান, খ.ম. জামাল উদ্দীন, মঞ্জুর হোসেন, মুহাম্মদ কাউছার, জিল্লুর রহমান, মুহাম্মদ ফছিহ উদ্দিন আতায়ী, সাইফুল ইসলাম, ইউসুফ সামির, মানিক হোসেন, সাকিবুল ইসলাম জিসান ও সাব্বির হোসেন প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa