- - -

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

Print News

সাতক্ষীরা-আশাশুনি সড়কের কালেরডাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের ছেলে ময়েজ হোসেন (২২) এবং খুলনার রায়ের মহল এলাকার নাফিজ উদ্দীনের ছেলে মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানান।
ওই দুই মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সাতক্ষীরা অভিমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa