- - -

কচুয়ায় আ. লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ, সমাবেশস্থল পরিদর্শন করেন গোলাম হোসেন

Print News

কচুয়ায় আ. লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ, সমাবেশস্থল পরিদর্শন করেন গোলাম হোসেন

 

কচুয়া পৌরসভার প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। বিএনপি-জামাত জোটের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেনের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ। এ সমাবেশকে ঘিরে গোলাম হোসেনের অনুসারীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে গত কয়েক দিন ধরে সমাবেশস্থলের কাজের অগ্রগতি দেখতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, বাতেন সরকার, উপজেলা যুবলীগের সাধরাণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, ছাত্রলীগ নেতা মোঃ হোসাইন,শাহাদাত সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দফায় দফায় সমাবেশস্থল পরিদর্শন করছেন। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেন সমাবেশস্থলে এসে প্রস্তুতির সর্বশেষ খোঁজখবর নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেনে, সভাপতিত্ব করবেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির ও আওয়ামী লীগের এক ঝাঁক নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
আ. লীগের এই সমাবেশকে ঘিরে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন সড়কে। আওয়ামী লীগ নেতারা বলছেন, জনসমাবেশে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রয়োজনীয় নানা বিষয় উঠে আসতে পারে। পাশাপাশি এই জনসমাবেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কচুয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। তাই কচুয়া আওয়ামী লীগের কাছে এই সমাবেশটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই জনসমাবেশটি কচুয়া আওয়ামী লীগ আরও সুসংগঠিত এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি সর্বশেষ প্রস্তুতি সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেনে এই সমাবেশে রেকর্ডসংখ্যক নেতা-কর্মী সমাগম ঘটানোর তাগিদ দিয়েছেন।
প্রস্তুতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির জানান, ইতিমধ্যে আমাদের শতভাগ কাজ শেষ হয়েছে। আশা করছি এই শান্তি ও উন্নয়ন সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম ঘটবে। বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা এই সমাবেশটি করছি। তারা যেভাবে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এটা কখনোই দেশের মানুষ মেনে নিবে না। তারই কঠিন জবাব এই সমাবেশের মাধ্যমে দেওয়া হবে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল বলেন, গোলাম হোসেন ভাইয়ের নেতৃত্বে বিএনটি-জামাত জোটের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ। কচুয়ার ইতিহাসে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম ঘটবে এই সমাবেশে। এই জনসমাবেশটি কচুয়া আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলবে।

ছবিঃ কচুয়ায় আ. লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ, সমাবেশস্থল পরিদর্শন করছেন মো. গোলাম হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa