- - -

শেখ রাসেলের জন্মদিন নূরুন্নাহার

Print News

শেখ রাসেলের জন্মদিন
নূরুন্নাহার

মুজিব পুত্র শেখ রাসেলের আজ
ষাট তম জন্মদিন,
বলতে পারছি না নেক হায়াতে
বাঁচো তো বহুদিন?

পঁচাত্তরে রাক্ষস ঘাতকের
হাতে মুজিবের প্রাণ,
দেশের জন্য করতে হয়েছে
অকাতরে দান।

শেখ রাসেলকে বাদ দেয়নি তারা
যদিও ফুলের কলি,
নির্মম আঘাতে প্রাণটা নিয়ে
দিলো রাসেল বলি।

বাঁচতে তোমাকে দেয়নি যারা
মানুষ নয় তো তারা,
এই দুনিয়ায় বাঁচলেও আল্লাতে
পাবে না কো ছাড়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa