
লন্ডন শহরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা
যুক্তরাজ্যের লন্ডন শহরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজ ২৩ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় প্রবাসীবাংলাদেশিরা এশিয়া মহাদেশের একমাত্র ট্যানেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে স্থাপিত বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফর রহমান ছায়াদ, যুক্তরাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী আবছার খান ছাদেক, শেখ আরমান প্রমুখ।
এ সময় তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বিশ্ব বন্ধুতে পরিণত। তার নীতি, আদর্শ ও জীবন দর্শন বিশ্ববাসীর কাছে অনুসরণীয় ও অনুকরণীয়।
তারা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি লন্ডনের মাটিতে স্হাপন করতে পেরে আমরা প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত ও গর্বিত।
![]()









