
আওয়ামীলীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে:কাজী সিরাজ
“যারা গণতন্ত্র ও সংবিধান বিশ্বাস করে না, তারাই নানান ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির দোসররা নির্বাচন নিয়ে নানা অপরাজনীতি শুরু করছে। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে বিদেশি মোড়লদের দিয়ে হুমকি হামকি দেওয়াচ্ছে। দেশের ভেতর নিরাপত্তার জন্য তারা হুমকি। আওয়ামী লীগ সরকার সবসময় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বসবাস দূরে থাক ধর্মপালনও করতে পারবেন না।” বোয়ালমারী ও আলফাডাঙ্গায় বিভিন্ন পুজা মণ্ডপে এসব কথা বলেন-
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য,বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
রবিবার (২২ অক্টোবর) মহাষ্টমী সন্ধ্যায় হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয়োৎসব দূর্গা পূজা উপলক্ষে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।
পরিদর্শনকালে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম আরও বলেন,ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক মানবতার দল। বর্তমান সরকারের আমলে এ রাষ্ট্রে কোন বৈষম্য নেই। সবাই এদেশের নাগরিক।
দেশের উন্নয়নের ধারা অব্যহত প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বলেন,
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় দল আওয়ামীলীগকে তথা জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।তাহলেই উন্নয়নসহ সকল ধর্মের মানুষের জান মাল নিরাপত্তা নিশ্চিত হবে।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে বিভিন্ন মন্দির পরিদর্শন করে বোয়ালমারী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন,বোয়ালমারী কৃষক লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, সাতৈর কৃষকলীগের সভাপতি মো আফসার শেখ, কৃষক লীগ নেতা মোল্যা কামরুল ইসলাম কামরুল, কাজী শহিদুল ইসলাম সজল প্রমুখ। এ সময় বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও ভক্তপূজারীদের সাথে মতবিনিময় করেন ও প্রতিটি মন্দিরে আর্থিক সহয়তা প্রদান করেন। এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গণকে উপস্থিত ছিলেন।
![]()









