- - -

বাংলাদেশের মুক্তিযোদ্ধা মোখতার আহমদরা বিশ্বের সকল মানুষের মুক্তি ও কল্যাণের মহান দূত

Print News

স্মরণসভায় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী
বাংলাদেশের মুক্তিযোদ্ধা মোখতার আহমদরা
বিশ্বের সকল মানুষের মুক্তি ও কল্যাণের মহান দূত

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গের মধ্য দিয়ে যে বারুদগন্ধী অগ্নিক্ষরা একাত্তরের সূত্রপাত হয়, তারই অগ্নিশলাকা মোখতার আহমদ। এই শলাকা থেকেই মাটির পিদিমের সলতে থেকে যে প্রদীপ শিখাটি জ্বলে উঠে, তার নামই বাংলাদেশ। এই বাংলাদেশ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের ঠিকানা। আজ মার্কিন ও কথিত পশ্চিমা সভ্য দেশের মদদে পবিত্র ফিলিস্তিনে ইসরাইলের বর্বর অসভ্য আগ্রাসনের আগুনে ফিলিস্তিতিরা জ্বলে-পুড়ে ছারখার হলেও তারাও বাংলাদেশের মতোই মাথা নোয়াবার নয়, তাদের সাহসী ঠিকানাও বাংলাদেশ। এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা মোখতার আহমদরা বিশ্বের সকল মানুষের মুক্তি ও কল্যাণের মহান দূত। ষাট দশকের ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা, অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি, ৬৯’-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী চট্টগ্রাম বিভাগের প্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের ১৭তম মৃত্যুবার্ষিকী স্মরণে বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে ২১ অক্টোবর বিকাল চারটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

IMG 20231022 WA0064 300x200

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদের সভাপতিত্বে ও প্রাপন্তি চক্রবর্তীর সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী বলেন, মোখতার আহমদ একজন পরিচ্ছন্ন মানুষ। সততা তাঁর জীবনের মূলধন। তাঁর সাথে আমার মধুর সান্নিধ্য আমাকে ধন্য করেছে। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা অসিত সেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল বিকাশ পাল, কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন কামাল, মুক্তিযোদ্ধার সন্তান আবদুল ওয়াজেদ সিদ্দিকী, মো. শাহজাহান বাবর, জে এম ইশতিয়াকুল হক, ভাস্কর ডি কে দাশ মামুন, সাংস্কৃতিক সংগঠক সাহাবউদ্দিন মজুমদার, রূপম মুৎসুদ্দী টিটু, মোহাম্মদ সায়েম, দিলীপ সেনগুপ্ত, রোজী চৌধুরী, বাবুল কান্তি দাশ, রিপন বড়ুয়া, বিশ্বজিৎ দাশ প্রমুখ। মোখতার আহমদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সুবাহ মামুন। স্মরণসভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ও চট্টগ্রাম নগরীতে মোখতার আহমদের নামে একটি চত্বর নামকরণের দাবি জানান। স্মরণসভা শেষে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ জাফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা অসিত সেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল বিকাশ পাল ও বীর মুক্তিযোদ্ধা নিরানজন দাশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa