
সাম্প্রদায়িকতা উস্কানী দাতাদের প্রতিহত করতে
আওয়ামী লীগ ভ্যান গার্ডের দায়িত্ব পালন করছে
–জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের নির্দেশনায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজায় প্রশাসনের পাশাপাশি জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের ব্যবস্থাপনায় ওয়ার্ডের তিনটি ইউনিটের সার্ভিক সহযোগিতায় অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং পূজা মন্ডপ পরিদর্শনের ধারাবাহিকতায় গতকাল ১নং ইউনিটের পূজামন্ডপ সমূহ পরিদর্শণ করা হয় এবং পূজা মন্ডপ সমূহের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়। জামালখান ওয়ার্ডে সনাতন ধর্মালম্বীরা নির্বিঘেœ ও নিশিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা ধর্মীয় ভাবগাম্বির্যে পূজা অর্চণা করতে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সে জন্য ওয়ার্ড ও স্ব স্ব ইউনিট আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগিতা সংগঠনের নেতা কর্মীরা অস্থায়ী ক্যাম্পে অবস্থান করবে। দেশ ও স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িকতা উস্কানীদাতাদের প্রতিহত করতে আওয়ামী লীগের এই অবস্থান। ওয়ার্ডের পূজামন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মিথুন রশ্মি বড়ুয়া, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও অঙ্গ সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সাইফুদ্দীন খালেদ রানা,নির্মল চন্দ্র দাস,মো: সালাহ উদ্দিন, মৃদুল কুমার দাশ, এটিএম আহসান উল্লাহ খোকন, স্বপন চৌধুরী খোকা, সাধন কান্তি বড়ুয়া, উত্তম কুমার সেন, বিকাশ দাশ, টিপু দাশ মনা, রিমন দাশ, দেবাশীষ চৌধুরী অপূর্ব, আরাফাত জাহেদ অনিক, পান্তুনু দেব বাপ্পি সহ পূজা মন্ডপ সমূহের নেতৃবৃন্দ।
![]()









