- - -

অস্ত্রসহ দুই যুবক আটক

Print News

চট্টগ্রামের হাটহাজারীতে মো. ইসমাইল হোসেন রনি (২২) ও নুরুল হক (২১) নামে দু্ই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২২ অক্টোবর হাটহাজারী থানাধীন শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ পশ্চিম কুয়াইশের অনন্যা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার রনি হাটহাজারীর বুড়িশ্চর ইউপির ৪নং ওয়ার্ডের মাকছুদুর রহমান ওরফে দুলাল ড্রাইভারের ছেলে এবং নুরুল হক কক্সবাজার জেলার সদর থানাধীন বাহারছড়া এলাকার মৃত মো. সাইফুল ইসলামের ছেলে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদেরভিত্তিতে অনন্যা আবাসিক এলাকা থেকে দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন বলেও জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa