
সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন (আইসিইউ) তপন কুমার মন্ডল (৪৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, আজ ২২ অক্টোবর বিকেলের দিকে নিজ বাড়ি বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে ঢাকায় আসার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শর্মিষ্ঠা ঘোষাল জানান, আমরা স্বামী আগে ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন। বর্তমানে গোপালগঞ্জে কর্মরত ছিলেন। আমি ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি।
তিনি বলেন, আমার স্বামী নিজেই প্রাইভেট কার চালিয়ে ঢাকায় আমার সঙ্গে দেখা করার জন্য আসার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
![]()









