- - -

সৃষ্টির সেবার চেয়ে উৎকৃষ্ট অন্য কোন সেবা নেই

Print News

সৃষ্টির সেবার চেয়ে উৎকৃষ্ট অন্য কোন সেবা নেই

 

২১ অক্টোবর বিশ্বের সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ট সেবা সংগঠন লায়ন্স জেলা-৩১৫-বি৪, বাংলাদেশের অন্তভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি ও কসমো ভ্যালীর যৌথ উদ্যোগে অক্টোবর সেবা মাস ও শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ফটিকছড়িস্থ সূর্যগিরি আশ্রমে লায়ন গাজী মো. আবু জাফরের সভাপতিত্বে এক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন আহমদ সিদ্দিকী পি.এম.জে.এফ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে রিজিয়ন চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জানে আলম, রিজিয়ন চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হুমায়ুন কবির, রিজিয়ন চেয়ারম্যান লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। লায়ন্স জেলার কেবিনেটের ডিষ্ট্রিক্ট সেক্রেটারী লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই) এর সঞ্চালনায় অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লায়ন মো. টিপু সুলতান চৌধুরী, লায়ন উমা সঙ্কর চৌধুরী, লায়ন কাজী মাহাবুবুল আলম, লায়ন নাজিম উদ্দিন, লায়ন নজরুল ইসলাম, লায়ন জসিম উদ্দিন (বাবুল), লায়ন তরুণ কুমার আচার্য্য, কুমার রতন আচার্য্য, ডা. সুশিল কুমার আচার্য্য, বিজন শীল, শিবু ভট্টাচার্য্য, সজিব শীল, টিটু চৌধুরী, ওসমান গনি, মহিউদ্দিন, ওমর ফারুক, রনধির শীল, অর্চ্চনা আচার্য্য। এতে লায়ন ডা. নারায়ন চন্দ্রনাথ ও ডা. নিয়াজ মোহাম্মদ সিকদার এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সৃষ্টির সেবার চেয়ে আর কোন মহৎ সেবা নাই। তার উৎকৃষ্ট উদাহরণ আজকের এই চিকিৎসা ক্যাম্প।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa