- - -

সবকিছু শেষ হয়ে যায় না

Print News

সবকিছু শেষ হয়ে যায় না
ফাতিমা কানিজ

 

প্রিয়জনের অবহেলা যখন
তোমার চোখ ভিজিয়ে দেবে
স্মৃতির ভারে পাঁজর খসে পড়বে
তুমি ব্যথায় জমে পাথর হতে থাকবে
ভেবো, এ প্রেমে মায়া ছিল না ছিল শুধু মোহ।

যদি কখনো বিস্মৃতির শকুন তোমায়
আকঁড়ে ধরে,ছিঁড়ে খায়,
তুমি শীতল যন্ত্রণায় মমি হতে থাকো
বুঝে নিও, তা স্বপ্ন ছিল আর স্বপ্নরা কল্পনাতেই সুন্দর।

কোন প্রতিশ্রুতি যদি তোমায় ভাবায়
বুকের ভেতর ঝড় ওঠে, তছনছ করে সব
তোমাকে একেবারে নিঃস্ব করে দেয়
জানবে,জীবনের সংক্ষিপ্ত সময়ের গল্প,
যা বরাবরই অসমাপ্ত থেকে যায়
নিভে যাওয়া রাতের তারার মতো
সুন্দর সকালটা তোমার অপেক্ষায়
জীবন তোমাকে খুঁজে নেবে ঠিকই
হারাবে সে, যে ছেড়ে যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa